০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বিনা পারিশ্রমিকে মসজিদের দায়িত্ব পালন করে মুয়াজ্জিন নবীর উদ্দিনের ইন্তেকাল

শেরপুর নিউজ ডেস্কঃ
‎বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আলহাজ্ব নবীর উদ্দিন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকদিপা উত্তরপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎শনিবার (১ নভেম্বর) বাদ জোহর নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

‎জানাজায় উপস্থিত ছিলেন মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের খতিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মানিকদিপা দারুস দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সহ-সুপার ফজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য মুসল্লি।

‎মরহুমের মেজো ছেলে আব্দুল মোমিন জানান, তাঁর বাবা প্রায় ৩০ বছর ধরে বিনা পারিশ্রমিকে সততা ও নিষ্ঠার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার সময় তাঁর তিন ছেলে পালাক্রমে সেই দায়িত্ব পালন করতেন।

‎মৃত্যুকালে আলহাজ্ব নবীর উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিনা পারিশ্রমিকে মসজিদের দায়িত্ব পালন করে মুয়াজ্জিন নবীর উদ্দিনের ইন্তেকাল

Update Time : ০৬:১৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫