শেরপুর নিউজ ডেস্কঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আলহাজ্ব নবীর উদ্দিন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকদিপা উত্তরপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (১ নভেম্বর) বাদ জোহর নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদের খতিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মানিকদিপা দারুস দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সহ-সুপার ফজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য মুসল্লি।
মরহুমের মেজো ছেলে আব্দুল মোমিন জানান, তাঁর বাবা প্রায় ৩০ বছর ধরে বিনা পারিশ্রমিকে সততা ও নিষ্ঠার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার সময় তাঁর তিন ছেলে পালাক্রমে সেই দায়িত্ব পালন করতেন।
মৃত্যুকালে আলহাজ্ব নবীর উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



Users Today : 295
Users Yesterday : 136
Users Last 7 days : 1874
Users Last 30 days : 7810
Users This Month : 2181
Users This Year : 11055
Total Users : 532375
Views Today : 383
Views Yesterday : 221
Views Last 7 days : 2843
Views Last 30 days : 13081
Views This Month : 3315
Views This Year : 18163
Total views : 808278
Who's Online : 2