০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ,ভয়াবহ লোডশেডিং

শেরপুর নিউজ ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সব ইউনিট বন্ধ হয়ে হয়ে গেছে। ফলে উত্তরাঞ্চলের আটটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রের একমাত্র উৎপাদনমুখী এক নম্বর ইউনিটের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টারবাইন বিকল হয়ে তিন নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

সোমবার (২০ অক্টোবর) তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, গত রোববার সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এক নম্বর ইউনিটের মেরামত কাজ শুরু হয়েছে এবং তবে সাত দিনের আগে চালু করা সম্ভব হবে না। আর তিন নম্বর ইউনিটের যন্ত্রপাতি চীন থেকে আনার জন্য যোগাযোগের চেষ্টা চলছে।

অন্যদিকে, কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের কাজ চলায় প্রায় চার বছর আট মাস ধরে বন্ধ রয়েছে। এটি সচল থাকলে ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রের তিনটি ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও কখনই তিনটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়নি।

স্বাভাবিক উৎপাদনের জন্য কেন্দ্রটির দৈনিক প্রায় ৫ হাজার ২শ’ মেট্রিকটন কয়লা প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডে চার লাখ ৪০ হাজার মেট্রিকটন কয়লা মজুদ আছে। উল্লেখ্য, এক ও দুই নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন অভিনেত্রী চম্পা

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ,ভয়াবহ লোডশেডিং

Update Time : ০৬:২০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫