কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে রতনকান্দি, শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নে নদী রক্ষা ও যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ওই তিন ইউনিয়নবাসীর জনসাধারণ।
গতকাল রোববার বিকাল চারটায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাটে নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি, কাজিপুর উপজেলার শুভগাছা এবং গান্ধাইল ইউনিয়নের সবস্তরের জনগণ।
বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও মশিউর রহমান লিটনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবু হাসান, জাহাঙ্গীর আলম তারেক, ইমরান হোসেন ইমন, রুহুল আমিন, শাহ আলম মাষ্টার, আল আমিন, আক্তারুজ্জামান প্রমুখ। বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়েছেন। দাবি না মানলে পরবর্তী স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন। যমুনা নদী ভাঙ্গনের রতনকান্দি, শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নের কয়েকশ’ ভিটামাটি হারা মানুষ কয়েক ঘণ্টা ওই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















