০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে ৭৭৫ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে গ্রেফতার

বগুড়ায় একটি বাসে তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বাসযাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএনসি সদস্যরা তাকে গ্রেফতার করে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা পোনে দুটার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় মহাসড়কে রংপুরগামী অরিন ট্রাভেল্স নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-১২-৩৯২০) থামিয়ে তল্লাশি করা হয়। এসময় আবুল কালাম নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে ওই পরিমাণ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেইসাথে ইয়াবা পাচারের ঘটনায় আবুল কালাম (৫০)কে গ্রেফতার করা হয়। সে কক্সবাজারের জোয়ারিয়া নালা এলাকার বক্তার আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ৭৭৫ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে গ্রেফতার

Update Time : ০৬:৫৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬