০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শেরপুরে পাসের হার কমেছে ১০ শতাংশ, দুই কলেজে শতভাগ ফেল

শেরপুর নিউজ ডেস্ক: এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ময়মনসিংহ শিক্ষবোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এ শিক্ষবোর্ডে শেরপুর জেলায় এ বছর গড় পাসের হার ৪৮ দশমিক ৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৬৮ শতাংশ কম।

এ বছর শেরপুর জেলায় মোট ৯টি কেন্দ্র ও ৩১টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে জেলার ২টি কলেজ থেকে একজনও পাস করেনি এর মধ্যে একটি শেরপুর সদর উপজেলায় এবং অপরটি নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত।

জানা গেছে, জেলায় এবারের গড় পাসের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ।

এ বছর শেরপুরে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন ৯ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ২৫৪ জন ও মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৮৭৫ জন। অংশগ্রহণ করেছেন ৮ হাজার ৭৪১ জন, এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন।

মোট পাস করেছেন ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ছেলে ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

যদিও পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এ বছর সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সকাল ১০টায় প্রকাশ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শেরপুরে পাসের হার কমেছে ১০ শতাংশ, দুই কলেজে শতভাগ ফেল

Update Time : ০১:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫