০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অ্যাসোসিয়েশনের উদ্বেগ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় পুলিশ সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব ঘটনাকে তারা কেবল বাহিনীর ওপর হামলা নয়, জাতীয় নিরাপত্তার জন্যও ‘চরম হুমকি’ হিসেবে দেখছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায় পুলিশ অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নরসিংদী, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটে পুলিশ সদস্যদের ওপর দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ৪ অক্টোবর নরসিংদী সদরে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা হয়। এতে তিনি আহত হন। একই দিন বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

এর আগে গত ১১ আগস্ট চট্টগ্রামে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে বন্দর থানার এক উপপরিদর্শক গুরুতর আহত হন। সর্বশেষ ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্ট পরিচালনার সময় ট্রাকশ্রমিকদের একটি অংশ পুলিশের ওপর সহিংস আচরণ করে। এতে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে এসব হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক’ বলা হয়। তারা বলেছে, পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা প্রদান, হামলা বা লাঞ্ছনার ঘটনা শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, এটি ‘জাতীয় নিরাপত্তার জন্যও চরম হুমকিস্বরূপ’।

বিবৃতিতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলা বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সাম্প্রতিক দুর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে পুলিশ দক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছে।

এসব হামলার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাহিনী সচেষ্ট রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অ্যাসোসিয়েশনের উদ্বেগ

Update Time : ০৫:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫