০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেরপুরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর চা বিক্রেতার লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

শেরপুর শহরের সজবরখিলা এলাকার হরিজনপল্লীর একটি ডোবা থেকে নিখোঁজের ৪০ ঘণ্টা পর আব্দুল মোতালেব ওরফে হাজী (৫২) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বৃষ্টির পর স্থানীয়রা ডোবায় লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোতালেব শহরের সজবরখিলা এলাকার আবেদ আলীর ছেলে। তিনি স্থানীয় হরিজনপল্লী সংলগ্ন এলাকায় চা-পানের ব্যবসা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি থেকে বের হন মোতালেব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন ধরে আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাজুড়ে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

শনিবার দুপুরে বৃষ্টি থামার পর হরিজনপল্লীর ভেতরের একটি ডোবায় তার লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

পরে বিষয়টি পরিবার ও পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাশটিতে বড় কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে মুখের অংশে সামান্য ক্ষতের মতো দাগ ছিল।

নিহতের ছেলে সাজিদ মিয়া বলেন, ‘আমার বাবাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে।

আমরা তাকে হন্যে হয়ে খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম।

ওসি জুবাইদুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

শেরপুরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর চা বিক্রেতার লাশ উদ্ধার

Update Time : ০৬:৪৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫