০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শেরপুরে নজর কেড়েছে পাখির বাসায় দেবী দুর্গা

শেরপুর নিউজ ডেস্ক: শরৎ হাওয়ায় চারপাশে যখন দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই শেরপুরে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক ভিন্ন শিল্পকর্ম। শেরপুর পৌর শহরের শহরের কালীর বাজারে মা ভবতারা কালীমন্দির চত্বরে পাখির বাসায় দেবী দুর্গা এমন ভিন্ন শিল্পকর্মটি দর্শনার্থীদের নজর কাড়ছে। পরিবেশ, প্রকৃতি আর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় মার্চেন্ট ক্লাব সাজিয়েছে পূজামণ্ডপটি।

স্থানীয় মার্চেন্ট ক্লাব সূত্রে জানা যায়, অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী মার্চেন্ট ক্লাব প্রতিবছরই নতুন কিছু শিল্পকর্ম দিয়ে দুর্গাপূজা আয়োজন করে। এবার দুর্গোৎসব উদযাপন করছে পরিত্যক্ত বাক্স, কার্টুন কাগজ, নারকেলের ছোবড়া, পাট ও কাঠের গুড়া দিয়ে তৈরি প্রতিমা আর সাজসজ্জায়।

আয়োজকরা জানিয়েছেন, এবার ৫১ বছরে পদার্পণ করল তাদের সর্বজনীন দুর্গোৎসব। আর এবারের থিম ‘পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ’।

মণ্ডপের প্রবেশপথ সাজানো হয়েছে পাখির পালকের মোটিফে। নারকেলের ছোবড়া দিয়ে বাবুই পাখির বাসার আদলে তৈরি মণ্ডপে বসানো হয়েছে দুর্গা প্রতিমা। তারপর একটু ভেতরেই মশারীর কাপড়ে অনেকগুলো পাখি বসে আছে। আর এর তিন পাশে কার্টুন ও কাঠের গুড়া দিয়ে সাজানো হয়েছে শত শত পাখির বাসা। বাসা থেকে উঁকি দিচ্ছে পাখিরা। তুলা ও কাগজে তৈরি পাখিদের ঝাঁক যেন মনে করিয়ে দিচ্ছে কিচিরমিচির মধুর শব্দ।

মহালয়ার পর থেকেই দর্শনার্থীরা মণ্ডপটি দেখতে ভিড় করছেন। কেউ এসেছেন নতুন এ আয়োজন দেখতে। আবার কেউবা প্রিয়জনকে সাথে নিয়ে সেল্ফি তুলছেন। ভিতরে কৃত্রিম পাখির কিচিরমিচির শব্দ সবার মনকেই আকৃষ্ট করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে নজর কেড়েছে পাখির বাসায় দেবী দুর্গা

Update Time : ০৭:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫