০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়ায় বসতবাড়িতে লুটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বসতবাড়িতে লুটপাটের পর এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাত ১০টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাজিয়া বেগম(৭৫)৷ তিনি মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম।

স্বজনরা জানান, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়িতে নাতি (৮) নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ভাড়া নেওয়ার কথা বলে ৫–৭ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিয়া বেগম চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বসতবাড়িতে লুটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

Update Time : ০৬:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫