০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রায়গঞ্জে পরিত্যক্ত টয়লেটে মিলল শিশুর লাশ

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথাসহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাদরাসা থেকে ফেরার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিল।

দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।
মরদেহটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর পড়েছিল। নিহতের পরনের জামা রক্তাক্ত ছিল।

মুখ, মাথাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে পরিত্যক্ত টয়লেটে মিলল শিশুর লাশ

Update Time : ০৭:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫