০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আনোয়ার হোসেন মঞ্জুকে সিঙ্গাপুরে যেতে বাধা!

শেরপুর নিউজ ডেস্ক :

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে ফেরত পাঠানো হয়। তবে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বাধা দিয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মঞ্জু দাবি করেছেন, ব্যক্তিগত কারণেই তিনি বিদেশযাত্রা বাতিল করেছেন এবং সরকারের কেউ তাঁকে বাধা দেয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তাঁর। রাত ৯টার দিকে চেক-ইন করার পর ইমিগ্রেশনে তাঁকে থামিয়ে দেওয়া হয়। তবে কেন বাধা দেওয়া হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের শীর্ষ দুই কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেছেন। তবে ইমিগ্রেশন থেকে ফিরে আসার কথা স্বীকার করে মঞ্জু মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে ফিরে এসেছি।’

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে পুলিশ, পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে তাঁর বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে। যদিও আবেদনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

আনোয়ার হোসেন মঞ্জুকে সিঙ্গাপুরে যেতে বাধা!

Update Time : ০৭:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫