০১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গাজীপুরে বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলন বর্ষপূর্তির বিজয় মিছিলে শহীদ তাজউদ্দীন আহমেদ চত্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

মোস্তাক আহমেদ কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র এবং টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

যুবদল নেতার আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

গাজীপুরে বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

Update Time : ০৭:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫