শেরপুর নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের কাজীপুরে ১১ বছর আগে অপহরণের পর গৃহবধূকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনসহ পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডিতদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। অন্য আরেকটি ধারায় তাকে আরো দুই বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্য চার আসামিকে দুই বছর করে কারাদন্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। অন্যান্য আসামিরা হলো, বগুড়ার শেরপুর উপজেলার ইটালিপাড়ার ছকিমুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন ও তার ছেলে মো. মাসুদ, ঘোগা বটতলার মারুফ হোসেন এবং নুর মোহাম্মদ। নিহত গৃহবধূ রিনা ইসলাম কাজীপুর উপজেলার খাসখুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 









