১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি নান্নু কাজী গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে পাথর ও সিমেন্টের ব্লক দিয়ে পিটিয়ে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে হত্যার ঘটনায় অন্যতম প্রধান আসামি মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৪ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নান্নু কাজী আব্দুল কাদের কাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, সোহাগ হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের অভিযানে এটি সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) র‍্যাব-১১ এর মিডিয়া উইং জানায়, গ্রেপ্তারের পর নান্নু কাজীকে র‍্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

নান্নু কাজী ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সে হত্যাকাণ্ডে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি নান্নু কাজী গ্রেফতার

Update Time : ০৭:৪৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫