০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার বেলা তিনটার দিকে শহরের ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতের নাম রাকিব হোসাইন মোস্তাকিম। তিনি জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা । মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের অধ্যয়নরত ছিলেন৷ এছাড়াও তিনি জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন, বগুড়া (জেসাব) এর ক্রিড়া সম্পাদক ছিলেন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, তিনটার দিকে সান্তাহার থেকে বগুড়াগামী কমিউটার নাইটি আপ ট্রেনের ধাক্কায় ওয়াপদা গেইট এলাকায় ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান৷ এতে মোস্তাকিমের মোটরসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেল লাইন পার হতে যাচ্ছিলেন। এমন সময় অসচেতনভাবে ট্রেনের লাইনের কাছাকাছি মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যায়। তবে মোস্তাকিমের পেছনে থাকা আরেক যুবক মোটরসাইকেল থামানোর সাথে সাথেই নেমে নিরাপদ দুরত্বে চলে যাওয়ায় তার কোন ক্ষতি হয়নি।

এসআই শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামায়াতে ইসলামী অন্যায় ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে — অধ্যাপক আব্দুল বাসেদ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

Update Time : ০৬:১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫