০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে সাপোর্টের অর্থ ৫ বছরের মধ্যে ফেরত দিতে হয়। বাজেট সাপোর্টের প্রকল্প তো ২০ বছরের জন্য হয় না। আমরা সতর্ক আছি। আইএমএফ টাকা দিলেই আমরা নেবো না। আমরা তো ঋণের বোঝা নিতে চায় না। আমি যদি ঋণ নিতে থাকি, টাকার বিনিময় হার কমে গেলে আমার যেখানে ৩ বিলিয়ন ডলার শোধ করার কথা, পরে ওটা ৫ বিলিয়ন ডলার হয়ে যাবে। তখন আমার ১৬০-১৮০ টাকা করে ডলার কিনতে হবে। আমরা এসব বিষয় চিন্তাভাবনা করছি।

নয় মাস ধরে আইএমএফের টাকা পাওয়া যাচ্ছে না? সাংবাদিকের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটা শক্ত পদক্ষেপ নেবো।

পদক্ষেপ আমরা নেবো, নাকি তারা নেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, না না, এটা আমরা নেবো। ওদের চাকরি-বাকরি আছে তো। ইন্দোনেশিয়ায় টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ শক্ত পদক্ষেপ নিয়েছে অনেকের চাকরি চলে গেছে। আমরা যদি না দেয়, দেখবেন ওখানে কয়জন চাকরি যায়।

তিনি বলেন, সার্বিকভাবে এখন আর আমরা আইএমএফ নির্ভরশীল না। ওই দিন চলে গেছে। আইএমএফ বা বিশ্বব্যাংক নির্ভরশীল না। তবে বিশ্বব্যাংকের প্রজেক্ট ঋণ ওরা বলেছে কন্টিনিউ করবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

Update Time : ০৫:৫২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫