০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

দেশের অর্থনৈতিক সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করেছে এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কিন্তু নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা অনেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, যেগুলোকে মাইলফলক বলা উচিত।

শনিবার (১৯ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং বাংলাদেশ : পাথওয়েজ টু লিডারশিপ, ইউনিটি অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা থেকে উত্তরণ করেছি এবং বর্তমানে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছি।

বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই আমরা কিছু প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।

বহুল আলোচিত সংস্কার পদক্ষেপ সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যে সব কিছুর সংস্কার করা সম্ভব হবে না। আমরা এক ধরনের অন্তর্বর্তী সরকার, তবে আমরা জনগণের স্বার্থে কিছু ভালো সংস্কার শুরু করব যাতে আমরা একটি পদক্ষেপ নিতে পারি যা রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারে।

উপদেষ্টা বলেন, তারা খুব অল্প সময়ের জন্য দায়িত্বে থাকাকালীন সংস্কার আনার চেষ্টা করছেন। দীর্ঘমেয়াদে আইনি সংস্কার ও অন্যান্য কাজ রাজনৈতিক সরকারই করবে বলে তিনি উল্লেখ করেন। দেশের তরুণদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাস্তবে তাদের সম্ভাবনা বিশাল।

তিনি আরো বলেন, আমরা যদি তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক কৌশল বিষয়ে জ্ঞান দিতে পারি, তবে এটি অবশ্যই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনৈতিক সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

Update Time : ০৬:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫