০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি ২১০ কোটি ডলার

শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় চীন সফরের সময় শুক্রবার এই প্রতিশ্রুতি দেওয়া হয়। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। প্রধান উপদেষ্টা চীনের বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগের আহ্বান জানানোর পর এই ঘোষণা আসে।

চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে।

প্রধান উপদেষ্টার চার দিনের সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এটি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেন, এই সফর চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

দ্বিপক্ষীয় বৈঠকে মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য ‘সবুজ সংকেত’ দেওয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্ট শি আশ্বাস দেন যে, চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থানান্তরের বিষয়ে তিনি উৎসাহিত করবেন।

এদিন বেইজিংয়ে বিশ্বের কিছু বৃহৎ চীনা কোম্পানিসহ ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস ও আশিক চৌধুরী। সেখানে উন্নত টেক্সটাইল, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তিনটি ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তব্য দেওয়ার পর আশিক চৌধুরী জানান, তারা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি ২১০ কোটি ডলার

Update Time : ১০:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫