০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বিকাশ-নগদ-রকেটে ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো

শেরপুর নিউজ ডেস্ক:

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস প্ল্যাটফর্মে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক আগের চেয়ে বেশি টাকা ক্যাশ ইন, ক্যাশ আউট ও স্থানান্তর করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তিগত হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ ইন করা যাবে, যা আগে ছিল ৩০ হাজার টাকা। মাসিক ক্যাশ ইন সীমাও ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

একইভাবে ক্যাশ আউটের সীমাও বাড়ানো হয়েছে। আগে এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তিগত হিসাবে দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যেতো, যা এখন ৩০ হাজার টাকায় উন্নীত হয়েছে। মাসিক ক্যাশ আউট সীমা দেড়লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

এছাড়া, এসব হিসাবে এখন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত স্থিতি রাখা যাবে, যেখানে আগে সীমা ছিল ৩ লাখ টাকা। পাশাপাশি, লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ গ্রাহকরা ইচ্ছেমতো লেনদেন করতে পারবেন।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের ঝুঁকি বিবেচনায় এসব সীমার কম নির্ধারণ করতে পারবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এ সিদ্ধান্তে মোবাইল ব্যাংকিংয়ের পরিসর আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য এটি সুবিধাজনক হবে, কারণ লেনদেনের সীমা বাড়লে আর্থিক লেনদেনের গতিও ত্বরান্বিত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকাশ-নগদ-রকেটে ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো

Update Time : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫