০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনায় মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, বেড়া উপজেলার শাহপাড়ায় মামার বাড়ি থেকে গ্রেপ্তারের পর ওই কিশোরকে সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামি কিশোর হওয়ায় বিকেলে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এর আগে ৯ মার্চ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মাঝে ৪দিন সামাজিকভাবে শালিসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত (আচঁল) একটি স্কুলে ৭ বছর বয়সী ওই শিশুটি পড়াশুনা করে।

স্কুল ঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। পাঠদানের পাশাপাশি স্কুলটিতে শিশুদের সাঁতার শেখানো হয়। ঘটনার দিন সকালে স্কুলে আসলে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ঢেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর নির্যাতিত শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় অবগত না করে গোপন রেখেছিলেন।

নির্যাতিত শিশুটি শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল, ওয়াকআউট

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

Update Time : ০৭:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫