১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

শেরপুরে নাশকতা মামলায় পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

শেরপুর ডেস্ক: শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টার মামলায় পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল (৩৮) কে গ্রেফতার করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে শহরের সকাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুকুল শেরপুর শহরের সকাল বাজার এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ছেলে এবং শেরপুর পৌর যুবলীগের সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমা- শেরপুর উপজেলা শাখার সভাপতি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মুকুল শেরপুর থানায় গত ২৮ সেপ্টেম্বর দায়ের করা নাশকতা মামলার এজাহার নামীয় আসামী। এছাড়া তার বিরুদ্ধে গত ২ নভেম্বর দায়ের করা বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে নাশকতা মামলায় পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

Update Time : ০৪:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫