১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ প্রতারক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় চাকরিচ্যুৎ দুই সেনা সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভূয়া আইডি কার্ড ও মোটরসাইকেল জব্দ করে র‌্যাব-১২ এর অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা এলাকার ইদ্রিশ আলীর ছেলে আরমান আলী (৩৮), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মানিক তালুকদারের ছেলে মামুন হোসেন তালুকদার (৩৭), ও গাবতলী উপজেলার গজারিয়া সোনারায় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫)।

র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাবতলী উপজেলার জাইগুলী গ্রামের আজগর আলীর ছেলে রঞ্জু মিয়াকে অপরিচিত মোবাইল নম্বর থেকে র‌্যাব পরিচয় দিয়ে বলে তোমার নামে র‌্যাব অফিসে অভিযোগ রয়েছে র‌্যাব তোমাদের বাড়িতে অভিযান পরিচালনা করবে। অভিযোগ হতে বাঁচতে হলে তাকে ১ লাখ টাকা দিতে হবে।

পরদিন টাকা নিয়ে র‌্যাব অফিসের সামনে আসতে হবে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি র‌্যব-১২, বগুড়ায় অভিযোগ দায়ের করেন। পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল বগুড়া শহরের কলোনী জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, ১ নং ও ২ নং আসামী চাকুরীচ্যুত সেনা সদস্য এবং তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ প্রতারক গ্রেফতার

Update Time : ০৭:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫