১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার

শেরপুর নিউজ ডেস্ক:
ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। সচিবালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সরকারি খাদ্য মজুত বাড়িয়ে সরকারি বিতরণব্যবস্থা সচল রাখতে এ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ভারতের এম বা এস বগাদিয়া ব্রাদার্স থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে খাদ্য অধিদপ্তর। প্রতি কেজি ৫৩ টাকা ২ পয়সা করে দরে এ চাল আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা। এর আগে কয়েক দফায় ভারত, পাকিস্তানসহ কয়েক দেশ থেকে কয়েক লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠকে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। একইসঙ্গে সার কারখানার জন্য ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড কেনার সিদ্ধান্ত হয়েছে। এ দুই ক্রয় প্রস্তাব ব্যয় ধরা হয়েচে ৩০৭ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়াও সার সংরক্ষণের জন্য দেশের চার জেলায় চারটি বাফার গুদাম নির্মাণের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ২৩৭ কোটি ৬৩ লাখ টাকা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার

Update Time : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫