১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ডাকাতি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ভাগবজর এলাকায় রাস্তায় গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ভাগবজর এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে ভাগবজর বাজারের লোকজন ডাকাতির বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ডাকাতি

Update Time : ০১:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫