শেরপুর নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। নিরাপদ সড়ক চাই এর সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। নিরাপদ সড়ক গড়তে অগ্রনী ভূমিকা পালন করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। তিনি সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।
তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি মোটেলে মতবিনিময় সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এসএম আজাদ হোসেন, বগুড়ার উপদেষ্টা রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু। নিসচা বগুড়ার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, জিল্লুর রহমান, জিয়াউর রহমান, আনছার আলী প্রমুখ।
শেষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যর হাতে সেলাই মেশিন প্রদান করা হয়।



Users Today : 165
Users Yesterday : 274
Users Last 7 days : 2097
Users Last 30 days : 9709
Users This Month : 5070
Users This Year : 5070
Total Users : 526390
Views Today : 253
Views Yesterday : 502
Views Last 7 days : 3832
Views Last 30 days : 16864
Views This Month : 8474
Views This Year : 8474
Total views : 798589
Who's Online : 1