শেরপুর নিউজ ডেস্ট:
ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে জেঁকে বসেছে শীত। বিভিন্ন জেলায় বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। শীতের এমন অবস্থার মধ্যে তাপমাত্রা বাড়ার সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
তার আগের দিন মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার অঞ্চলে রবিবার থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শীতের এমন তীব্রতা থাকবে মঙ্গলবারও। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এরপর দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসেও তিন দিন পর বৃষ্টির আভাস দেয়া হয়েছে। এ সময়ের প্রথম দিকে দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।


Users Today : 84
Users Yesterday : 203
Users Last 7 days : 1732
Users Last 30 days : 6724
Users This Month : 1132
Users This Year : 38775
Total Users : 514023
Views Today : 141
Views Yesterday : 365
Views Last 7 days : 3408
Views Last 30 days : 11018
Views This Month : 2240
Views This Year : 109333
Total views : 777541
Who's Online : 0