শেরপুর ডেস্ক: ‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬২৫-তম পাক্ষিক অধিবেশন শুক্রবার ( ২৪ জানুয়ারি) বিকালে সংগঠনটির সহ-সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”-এ ’শেরপুর সাহিত্য চক্র’-এর কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য কবি ও ছড়াকার সাহেব মাহমুদের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কবি ও ছড়াকার সাহেব মাহমুদের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করেন- সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য কবি, প্রাবন্ধিক ও গল্পকার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী দারা , কবি জয়ন্ত দেব, নাহিদ আল মালেক, দ্বীপ সরকার, এইচ আলিম, আব্দুল জুব্বার, অমরকৃষ্ণ পাল নান্টু, মামুন চৌধুরী, ফকির মুহম্মদ আমিনুল ইসলাম, অধ্যক্ষ ডা. মিজানুর রহমান, মীর এনামুল হক ও রনি বর্মন । প্রয়াত পিতার স্মৃতিচারণ করেন কবি-পুত্র মো. আশিক মাহমুদ আরিফ। কবি সাহেব মাহমুদকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন- মো. আব্দুল বারী, সাকিল মাহমুদ, আব্দুস সামাদ, ফকির মুহম্মদ আমিনুল ইসলাম,মীর এনামুল হক, এইচ আলীম ও মুজাহিদুল ইসলাম।
‘শেরপুর সাহিত্য চক্র’-এর পাক্ষিক অধিবেশনে কবি সাহেব মাহমুদের সকণ্ঠে পঠিত শেষ কবিতা ‘মরণোত্তর ভালোবাসা চাই’ আবৃত্তি করেন সুব্রত কুমার সেন। কবি সাহেব মাহমুদকে স্মরণ করে দেশবরেণ্য কবি খৈয়াম কাদেরের লেখা কবিতা ‘প্রত্যাগমনের ভিসা’ আবৃত্তি করেন বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
উপস্থিত ছিলেন- সুশীল চন্দ্র পাল, বি. এম. হাফিজুর রহমান, মো. আল আমিন সরকার, মো. গোলাম রসুল, ডা. গোলাম মোস্তফা, মো. জুনায়েদ মাহমুদ,মো. আজর আলী, মোছা. অলেদা, মোছা. জেসমিন, তাসলিমা রহমান তাকওয়া, মো. বাবু, মো. আলী হাসান, মোছা. জয়নব খাতুন, বিশাল কুমার দাশ, মো. জাকির হোসেন, মো. মুসান্না হাবিব, সুমন মোহন্ত, কণক রানি ও রনজিৎ কুমার।
দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ ডা. মিজানুর রহমান ।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।


Users Today : 102
Users Yesterday : 160
Users Last 7 days : 1512
Users Last 30 days : 7305
Users This Month : 3062
Users This Year : 11936
Total Users : 533256
Views Today : 165
Views Yesterday : 247
Views Last 7 days : 2217
Views Last 30 days : 11702
Views This Month : 4573
Views This Year : 19421
Total views : 809536
Who's Online : 1