শেরপুর নিউজ ডেস্ক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান এই পদে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মো. আবু সাঈদকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Users Today : 220
Users Yesterday : 298
Users Last 7 days : 2093
Users Last 30 days : 9705
Users This Month : 4277
Users This Year : 4277
Total Users : 525597
Views Today : 390
Views Yesterday : 605
Views Last 7 days : 3665
Views Last 30 days : 16648
Views This Month : 7009
Views This Year : 7009
Total views : 797124
Who's Online : 3