শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে চায়না মিশুক ও ইজিবাইকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল এ সময় ৫ লক্ষাধিক টাকার ৬৫টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক শরিফ আহম্মেদ শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের শাহ আলীর ছেলে শরিফ আহম্মেদ (৩৬) বুধবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মধ্যরাতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরের দল শরীফ অটো কর্নারের তালা কেটে বিভিন্ন কোম্পানির ৬৫টি পুরাতন ব্যাটারী (যার মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। পরের দিন ভোরে জনৈক ইদ্রিস আলী তাকে ফোনে চুরির খবর দিলে তিনি এসে দেখতে পান দোকান ঘরের ৬টি তালা কাটা ও ব্যাটারিগুলো চুরি হয়ে গেছে।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় ১৪ নভেম্বর রাত ১টার দিকে অজ্ঞাতনামা ৬/৭ জন চোর ভ্যানে করে এসে দোকান ঘরের তালা কেটে রাখার কিছুক্ষন পর একটি জ্যাক মিনি পিকআপ নিয়ে আসে। পরে তারা দোকান থেকে বিভিন্ন কোম্পানির ৬৫টি পুরাতন ব্যাটারি চুরি করে গাড়িতে তুলে নিয়ে যায়।


Users Today : 84
Users Yesterday : 203
Users Last 7 days : 1732
Users Last 30 days : 6724
Users This Month : 1132
Users This Year : 38775
Total Users : 514023
Views Today : 141
Views Yesterday : 365
Views Last 7 days : 3408
Views Last 30 days : 11018
Views This Month : 2240
Views This Year : 109333
Total views : 777541
Who's Online : 0