০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বগুড়ায় কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

বগুড়া মহানগরে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুল ছাত্রকে খুন করা হয়েছে। ধুমপানের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫শ’ টাকা দাবি করাকে কেন্দ্র করে বাক বিতন্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে খুন করেছে কিশোর গ্যাং’র সদস্যরা। মহানগরের খান্দার এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত গালিব ঠনঠনিয়া নতুনপাড়ার মৃত আব্দুল জোব্বারের ছেলে এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির অনিয়মিত ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পিছনে গালিব বন্ধুদের সাথে ক্যারম খেলার সময় সিগারেট টানছিল। এসময় মিশু (২১) নামে এক যুবক মোবাইল ফোনে তার ধুমপানের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫শ’ টাকা দাবি করে মিশু।

এনিয়ে গালিবের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডায় যোগ দেয় মিশুর এক বন্ধুও। এক পর্যায়ে মিশু ও তার ওই বন্ধু গালিবের বুকে ও পিঠে কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গালিবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে সে মারা যায়।

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফরিদ হোসেন জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, কিশোর গ্যাং’র হামলায় গালিব নিহত হয়েছে। তাকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, গালিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তশেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

Update Time : ০৬:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬