১০:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর

দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ রুটে এক জোড়া ট্রেন চালুর অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ে ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপনও জারি করা হয়।

অনুমোদিত সূচি অনুযায়ী, পাবনা প্রভাতী এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৮) প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, পাবনা গোধূলি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৭) প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। পথে উভয় দিকেই ১০টি স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী অঞ্চলের রেলওয়ে ম্যানেজার মো. আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।

পাবনার রেল যোগাযোগের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। তবে এত দিন পাবনা জেলা সদরের বাসিন্দারা রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের সুবিধার আওতায় ছিলেন না।

পাবনার পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম সরোয়ার জুয়েল বলেন, পাবনার প্রায় দেড়’শ বছরের রেল ইতিহাস থাকলেও সরাসরি ট্রেন সুবিধা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। অবশেষে সরাসরি ট্রেন চালুর মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরের জামুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর

Update Time : ০৭:৪৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬