০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

যানজটমুক্ত, পরিস্কার-পরিচ্ছন্ন ও পরিকল্পিত বগুড়া মহানগর গড়তে নগরবাসীর মতামত ও পরামর্শ চেয়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তরা বলেছেন, বর্তমান মহানগরের মূল সমস্যা ওয়ার্ড জটিলতা। তাই বর্ধিত এলাকাসহ ২১টি ওয়ার্ডকে জনসংখ্যা ও ভোটারের অনুপাতে পুনর্বিন্যাস করতে পারলেই আধুনিক মহানগর গড়ে তোলা অনেকাংশেই সহজ হবে।

পাশাপাশি যানজট ও মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন মহানগর গড়তে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নগরবাসীর সচেতনতার ওপর জোর দেন বক্তারা। তারা বলছেন, নগর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, নাগরিক সচেতনতা, জবাবদিহি, কার্যকর ব্যবস্থাপনা এবং নিশ্চিত সুশাসন।

বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার (৪ নভেম্বর) বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে ‘আপনার মহানগরকে আপনি কেমন দেখতে চান?’ শীর্ষক সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।বগুড়া স্থানীয় খবর

প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সঞ্চালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন-বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

আরও বক্তব্য রাখেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, লাইট হাউজের প্রধান নির্বাহী হারুন অর রশিদসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তরা আধুনিক ও পরিকল্পিত মহানগর গড়ে তুলতে-নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত, ফুটপাত ও সড়ক প্রশস্তকরণ এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নো-পার্কিং জোন চালু, আলতাফুন্নেছা খেলার মাঠকে স্পোর্টস জোন হিসেবে গড়ে তোলার দাবি জানান।

সমাবেশে যোগ দেওয়া ২১টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা তাদের ওয়ার্ডের জনসংখ্যা ও ভোটার অনুপাতের সমস্যা তুলে ধরেন। তারা বলেন, সিটি কর্পোরেশন গঠনের পর ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করা এখন সময়ের দাবি। ওয়ার্ড পুনর্বিন্যাস ছাড়া সমউন্নয়ন সম্ভব নয়। নাগরিক সুবিধা নিশ্চিত করতে ওয়ার্ড পুনর্বিন্যাস অপরিহার্য।

বক্তারা পরিকল্পিত ও সবুজ নগরায়ণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, নগরীর পরিবেশ রক্ষায় গাছ লাগানো বাধ্যতামূলক করতে হবে। নগর উন্নয়নের কাজ বিকেন্দ্রীকরণ করতে হবে। পাশাপাশি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন জরুরি। খেলার মাঠের সংকট তুলে ধরে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, বিদ্যমান মাঠ সংস্কার এবং ইনডোর গেমসের ব্যবস্থারাও দাবি জানান বক্তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৬:৫০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬