০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রায়গঞ্জের চারন সাংবাদিক আশরাফের দাফন সম্পন্ন

বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ষ্টাফ রিপোর্টার,দৈনিক আমাদের সময় পত্রিকার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি বিশিষ্ট চারন সাংবাদিক আশরাফ আলী আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন ।
রায়গঞ্জের চারন সাংবাদিক আশরাফ আলীর মৃতদেহ দুপুরে রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামে তার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। তার লাশ নিজ বাসভবনে পৌঁছলে সেখানে শোকের ছাঁয়া নেমে আসে। তার নামাজে জানাজা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব নিশ্চিন্তপুর কবরস্থানে অনুষ্ঠিত হয়। এরপর নিশ্চিন্তপুর কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। তার নামাজে জানাজায় রায়গঞ্জ-তাড়াশের এমপি আয়নুল হক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও শত শত মুসুল্লি অংশ গ্রহন করেন। তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রায়গঞ্জের চারন সাংবাদিক আশরাফের দাফন সম্পন্ন

Update Time : ০৮:২৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬