০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাজশাহীতে দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, জমিজমা নিয়ে বিরোধের জেরে জিয়া ও তার চাচাতো ভাই মিনারুলের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে জিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওদাপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে জিয়ার অন্য ভাইয়েরা মিনারুলকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জিয়ার মৃত্যু কীভাবে হয়েছে, তা লাশের ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না। এজন্য লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি সম্পর্কে পুলিশ প্রাথমিক তদন্ত করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাজশাহীতে দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

Update Time : ০৭:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬