বিএনপি সাধারণ মানুষের দল, এখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গত শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে সহায়তা এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলার এক হাজার ৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ করা হয়। কৃষকদের সবজি চাষে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















