বগুড়ায় ১১ প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি টিটু চন্দ্র কানু (৪০) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, বগুড়া মহানগরের নবাববাড়ি সড়কে পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত টিটু চন্দ্র কানু মহানগরের নামাজগড় ডালপট্টি এলাকার চন্দ্র দেবের ছেলে। তার বিরুদ্ধে ১১টি প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্ট ছিল।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















