০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বিদায়বার্তা

একটা সময় আসে, যখন কিংবদন্তিকেও থামতে হয়। লিওনেল মেসির জন্য সেই সময় যেন এসে গেছে। আকাশি-সাদা জার্সিতে আজই শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার এই মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ ২১ বছরের পথচলার ইতি ঘটতে যাচ্ছে।

বিদায়ী ম্যাচের কয়েক ঘণ্টা আগে অবশেষে নীরবতা ভেঙেছেন মেসি। আর্জেন্টিনার মানুষের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেছেন, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি। আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি।’

জাতীয় দলের জার্সিতে মেসির এই বিদায় শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়; এটি একটি দীর্ঘ অধ্যায়ের শেষও। যে জার্সিতে তিনি দেখেছেন হতাশা, কান্না ও ব্যর্থতা, সেই জার্সিতেই পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়নের গৌরব। ২১ বছরের এই যাত্রায় আর্জেন্টিনার হয়ে অসংখ্য স্মৃতি উপহার দিয়েছেন তিনি। তার কথায় যেন সেই দীর্ঘ পথচলারই প্রতিধ্বনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সোনার চেইন নিয়ে জাল টাকা দিয়ে পালালো প্রতারক

শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বিদায়বার্তা

Update Time : ০৫:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬