০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

এক বছরেই ৩ ঈদ ও ২ হজ, কত সালে ঘটবে বিরল এই ঘটনা

সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে সামনে এমন একটি ইংরেজি বছর আসছে, যখন একই বছরে তিনটি ঈদ ও দুবার হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ।

একই বছরে একাধিক ঈদ ও হজ হওয়ার মূল কারণ হলো হিজরি চান্দ্রবর্ষ ও ইংরেজি সৌরবর্ষের মধ্যে দিনের তারতম্য। চাঁদের গতি অনুসরণ করা হিজরি বর্ষ গণনা করা হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে; অন্যদিকে সূর্যের গতির ওপর ভিত্তি করে চলা ইংরেজি বা গ্রেগরিয়ান পঞ্জিকাবর্ষে থাকে ৩৬৫ বা ৩৬৬ দিন।

এর ফলে প্রতিবছর হিজরি তারিখ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। এ কারণেই দীর্ঘ সময়ের ব্যবধানে একই গ্রেগরিয়ান বছরে একাধিকবার ইসলামী গুরুত্বপূর্ণ মাস ও ধর্মীয় উৎসব পড়ার সুযোগ তৈরি হয়। জানা গেছে, ২০৩৯ সালের শুরুতেই ঈদুল আজহা পালিত হবে।

সম্ভাব্য তারিখ ৬ জানুয়ারি, হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ। এটি হজের শেষ দিন এবং কোরবানির বড় উৎসব। প্রায় ১২ মাস পর চান্দ্র বছরের চক্র আবার ঘুরে আসবে। তখন আরেকটি হজ মৌসুম শুরু হবে।

এ ছাড়া ২৬ ডিসেম্বর হবে দ্বিতীয় ঈদুল আজহা। সেটি হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ। এর মানে, এক সৌর বছরে মক্কায় দুবার হজ হবে। এটি খুবই বিরল। দুই হজেই আরাফার দিন আলাদা করে আসবে। ঈদের আগের এই দিনে হাজিরা আরাফাতের ময়দানে জমায়েত হয়ে দোয়া করেন।

এই দুই ঈদের মাঝখানে পড়বে ঈদুল ফিতর। এটি ১৯ অক্টোবর হওয়ার কথা। ফলে এক বছরে দুটি কোরবানির ঈদ ও একটি আনন্দের ঈদ মিলিয়ে তিনটি ঈদ হবে।

এই পার্থক্য শুধু হজের মৌসুমে সীমাবদ্ধ নয়। রমজানেও কাছাকাছি সময়ে এমন ঘটনা ঘটবে। ২০৩০ সালে মুসলিমরা একই ইংরেজি বছরে দুটি রমজান পাবেন। একটি শুরু হবে জানুয়ারিতে, অন্যটি ডিসেম্বরে। ৩৩ বছর পর এমন হবে। এর আগে এটি ঘটেছিল ১৯৯৭ সালে।

সূত্র : গালফ নিউজ

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এক বছরেই ৩ ঈদ ও ২ হজ, কত সালে ঘটবে বিরল এই ঘটনা

এক বছরেই ৩ ঈদ ও ২ হজ, কত সালে ঘটবে বিরল এই ঘটনা

Update Time : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬