০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে যেতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না: শিক্ষাসচিব

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল খালেক বলেন, এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তার মাধ্যমেই শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানেও সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে শিক্ষা সচিব বলেন, আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ পেতে ঘুরতে হতো। দায়িত্ব নেওয়ার পর সরকার সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন। বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে উল্লেখ করে শিক্ষা সচিব বলেন, সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। শিক্ষকরা শিক্ষকের মতো আচরণ করবেন—এটাই সরকার চায়। কারণ শিক্ষকরা জাতির বিবেক। তাদের মাধ্যমে আগামীর প্রজন্ম গড়ে উঠবে।

এছাড়া জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে যেতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না: শিক্ষাসচিব

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে যেতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না: শিক্ষাসচিব

Update Time : ০৭:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬