০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের জরুরি নির্দেশনা

DinajpurTV Bangladesh News

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে জেলা ও মহানগর এবং অধীনস্থ ইউনিটকে যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বলেছে যুবদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও এমপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ জরুরি নির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীয় নির্বাহী কমিটির এখতিয়ারভুক্ত। জেলা ও মহানগরের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।

আরও বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি বা কাউকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত, কারণ দর্শানো সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করে জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত প্রদান করবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিতকরণ বা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরামর্শ ব্যতিত সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি বা কাউকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত, কারণ দর্শানো সংক্রান্ত বিষয়ে জেলা বা মহানগরকে অবহিত করে উপজেলা, পৌর বা থানা সিদ্ধান্ত প্রদান করবে। কমিটিহীন উপজেলা, পৌর বা থানা অধীনস্থ/আওতাভুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে জেলা বা মহানগর সরাসরি সিদ্ধান্ত প্রদান করবে।
উপরোক্ত কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী যুবদলের জরুরি নির্দেশনা

Update Time : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬