বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেক (ইউএনও) শারমিন আরার বিদায় এবং নবাগত (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভদ্রাবতীতে এ বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরাকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে বরণ করে নেওয়া হয় ।
এ সময় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জ্বল, সাংবাদিক মামুন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারোয়ার জাহান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা (ইউআরসি) ইন্সট্রাক্টর শামসুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আঃ রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও শারমিন আরার কর্মকালীন বিভিন্ন কার্যক্রমের কথা স্মরণ করা হয় এবং নবাগত ইউএনও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম উপজেলার ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























