১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ

২০২৭ সালের হজের নিবন্ধনপ্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে হজ নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। উক্ত সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সঙ্গে সঙ্গেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যানুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিক্যাল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

২০২৭ সালে হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫শ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭শ ৪১ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬শ ৭৬ জন নিবন্ধন করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ

Update Time : ০৭:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬