দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় গ্যাসের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























