১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

টিকটকার সীমা মিত্র বগুড়ায় গ্রেফতার

বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকা থেকে টিকটকার সীমা মিত্র (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর থানা ও উপশহর ফাঁড়ি পুলিশের একটি যৌথ টিম (কার্যক্রম নিষিদ্ধ)আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমা মিত্রের ব্যবহৃত টিকটক আইডি ভয়েজ অব ৭১ এবং ‘sima mittro 71’ থেকে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজননৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছিল।

যা নিয়ে নানা বিতর্ক শুরু হয়। এই অপপ্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বগুড়া মহানগরের সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় প্রয়াত ভাষা সৈনিক গাজিউল হকের ছেলে (কার্যক্রম নিষিদ্ধ)আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়ি থেকে টিকটকার সীমা মিত্রকে গ্রেফতার করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

টিকটকার সীমা মিত্র বগুড়ায় গ্রেফতার

Update Time : ০৫:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬