০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় তারা এ পদক্ষেপ নিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি নিশ্চিত করা হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল বলেন, ‘ভারতীয় হিলির এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি পেয়েছি। তারা আগামীকাল (রোববার) থেকে হিলি স্থলবন্দর থেকে আমদানি-রপ্তানি করবে না। ভারত থেকে রপ্তানির ক্ষেত্রে অন্য স্থলবন্দরগুলোর তুলনায় এখানে বৈষম্য তৈরি করা হচ্ছে, ফলে রপ্তানির পরিমাণ কমে গেছে। এই সমস্যার নিরসন না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে।’

এদিকে ভারতীয় ব্যবসায়ীদের হঠাৎ করে এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশি ব্যবসায়ীদের। তাই বিষয়টি দ্রুত সমাধানের দাবি তাদের।

হিলি স্থলবন্দরের আমদানিকারক রেজা আহমেদ বিপুল বলেন, ‘হঠাৎ করে জানতে পারি কাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে। তাহলে আমাদের দেশে আমদানিকারকদের ওপর একটা মারাত্মক প্রভাব পড়বে। আমাদের অনেক পচনশীল দ্রব্য ওপারে ট্রাক বোঝাই রয়েছে। সেটি যদি কাল থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ না করে, তাহলে আমদানিকারকরা তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আমাদের এখানে শত শত শ্রমিক আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে জড়িত, তারাও দেখা যাচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যদি এটা দীর্ঘমেয়াদি হয়, তাহলে বাজারের ওপরও একটা প্রভাব পড়বে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

Update Time : ০৪:৩২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬