০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন টেলিভিশন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক নেতৃবৃন্দ। এদিকে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আক্রান্ত সাংবাদিকরা হলেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি মো. মারুফ।

সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হন ওই তিন টিভি সাংবাদিক।

এদিকে হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, তিন টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা, হুমকি বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তিকেন্দ্রিক নয়, এটি অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ আঘাত। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান তারা। হামলাকারীদের কোনো রাজনৈতিক, সামাজিক অবস্থান কিংবা প্রভাব বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করা হয়।

হামলায় জড়িত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও পেশাগত দায়িত্ব পালনে হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় না দিতে প্রশাসনকে জোর আহ্বান জানিয়েছে জেলার কর্মরত সাংবাদিকরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর হামলা

Update Time : ০৬:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬