সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লীতে ৮দিনের ব্যবধানে ৩ জন কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে দুধেল গাভীসহ ১০টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরি যাওয়া ওই ১০টি গরুর মূল্যে প্রায় ১০ লাখ টাকা।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগার পাড়া গ্রামের কৃষক মো. বিপ্লব হোসেন ও তার চাচা সজল হেসেনের বাড়িতে ৫টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলায় গরুর খামারি ও লালন-পালনকারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রোববার (২৩ আগস্ট) সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরদিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায় ।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, প্রতিটি চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি কৃষকের চুরি যাওয়া গরু উদ্ধারের জোর তৎপরতায় একাধিক পুলিশ টিম কাজ করছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























