০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন বলে রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে। সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার বঙ্গভবনের ২ নম্বর গেইটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে।

এই আনুষ্ঠানিক পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে প্রবেশ করবেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

রাষ্ট্রপতি কার্যালয় জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি।

সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তাকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টু রোডের বাসায় ফিরবেন। সেখান থেকে তিনি তার গুলশানের বাসভবনে যেতে পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অলি আহমদ পান ৮৮ ভোট।

শপথ নেওয়ার আগে পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মহাসচিব মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন দীর্ঘ ও প্রথিতযশা।

ইতিমধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপ্রধান হিসেবে তার জন্য সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর রোববার বঙ্গভবনে ওঠার মাধ্যমে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Update Time : ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬