০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনী সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা নয়, বরং বিনোদন, জ্ঞান আহরণ এবং গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রোববার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে বরিশাল নগরীতে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভসহ প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি সেবা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য কমপ্লেক্স প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।’

তিনি আরও বলেন, ‘তথ্য কমপ্লেক্সে প্রতিদিন যদি চারটি করে সিনেমা চলতে থাকে, যার যেমন সুবিধা ঘরে বসে ইন্টারনেটে টিকিট কাটবে, এসে ভালো ভালো ছবি দেখে চলে যাবে। এই ধরনের নানান রকম বহুমুখী তথ্যসেবা, বিনোদনসেবা, জ্ঞান আহরণের সেবা ও গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি।’

কাশিপুরে আয়োজিত উদ্বোধনী সভায় মন্ত্রী বলেন, ‘নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভসহ প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি সেবা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।’

তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে এটি ব্যবহারের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমার আহ্বান থাকল, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।’

তিনি আরও বলেন, ‘সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে।’

এছাড়া প্রচলিত অর্থে উন্নয়ন নয়, বরং আধুনিক জ্ঞাননির্ভর উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গণপূর্ত বিভাগ, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে: তথ্যমন্ত্রী

Update Time : ০৭:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬